শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

অমর একুশে বইমেলায় রেজা নুরের ২টি বই প্রকাশ

spot_img

ভিডিও

- Advertisement -

অমর একুশে বইমেলায় প্রতিবছর প্রকাশিত হয় লেখক রেজা নুরের নতুন নতুন বই। এবারও তার ব্যতিক্রম হয়নি। রণন প্রকাশ থেকে ‘আদমের আগের পৃথিবী’ নামের কবিতার বই প্রকাশিত হয়েছে।


তাছাড়া কবি জব্বার আল নাঈম সম্পাদিত সাহিত্য পত্রিকা চতুরঙ্গ- ‘চন্দন বনের ঐশ্বর্য’ নামেও একটি বই প্রকাশিত হয়েছে। ‘চতুরঙ্গ’ সাহিত্য কর্ম নিয়ে মূল্যায়নধর্মী একটি সংকলন। এতে স্থান পেয়েছে অধিকাংশ তরুণ লেখকের লেখা। সংখ্যাটি সংগ্রহ করা যাবে সোহরাওয়ার্দী উদ্যানের লিটলম্যাগ চত্বর অনুরণন,স্টল ৯-এ।


‘চেনা আগুন’ নামের উপন্যাসের ২য় সংস্করণও প্রকাশ হয়েছে ২০২৫-এর বইমেলায়। তাছাড়া এসেছে রেজা নুর সম্পাদিত সাহিত্যের কাগজ ‘অনুরণন’-এর ১০ম সংখ্যাও।


লেখক রেজা নুরের জন্ম যশোর জেলার মণিরামপুরে। তার পৈত্রিক নিবাস যশোরের ঝিকরগাছার বললা গ্রামে। তিনি ঢাকা থেকে ইংরেজি সাহিত্যে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং-এ পড়েছেন নিউইয়র্ক সিটির ‘ড্রেইক বিজনেস স্কুল’-এ।


কবিতা লেখা, ইংরেজি থেকে অনুবাদ, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে রেজা নুর-এর বিচরণ। এর আগে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯টি।


অপরূপা নীল নির্জনতায় (কাব্যগ্রন্থ, ২০০১); সন্ধ্যার ঘ্রাণ (উপন্যাস, ২০০৫); আমেরিকার সাম্প্রতিক কবিতা (অনুবাদ, ২০০৫); আমেরিকার সাম্প্রতিক কবিতা-২ (অনুবাদ, ২০০৯); বাংলা শেখা সহজ (ছোটদের বই, ২০০৯); উত্তরাধুনিক তিন কবি (প্রবন্ধ, ২০১২); একদিন কপোতাক্ষ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ, ২০১২); এই জল নদী ছিল (কাব্যগ্রন্থ, ২০১৩); চেনা আগুন (উপন্যাস, ২০১৩)। সম্পাদিত সাহিত্যের কাগজ, অনুরণন।



রেজা নুর ১৯৯৬ সালের ১৬ নভেম্বর থেকে আমেরিকায় বসবাস করছেন। পাঁচ বছর নিউইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় থাকাকালে ‘সাপ্তাহিক বাংলাদেশ’-এর স্টাফ রাইটার ও সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে, বসবাস করছেন ম্যাসাচুসেটস্ স্টেইটের সাউথ ইসটন-এ।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও