ধর্মকে ব্যবহার করে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে বাংলাদেশে ধর্মীয় অস্থিতিশীলতা সৃষ্টি হলে ভারত ও মিয়ানমারও এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এ সময় অন্তর প্রসারিত করে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।
ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, শাসন নয়, পরবর্তী সরকারের প্লাটফর্ম তৈরি করতেই কাজ চলছে। ক্ষমতার পালাবদলে এক দল আরেক দলের ওপর হামলা চালায়। বাংলাদেশে বিচারহীনতার ধারা তৈরি হতে দেওয়া হবে না। কেউ যেন বেশি দিন ক্ষমতায় থাকতে না পারে সে বিষয়ে আলোচনা হচ্ছে।



