সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

আওয়ামী আমলে হওয়া প্রকল্প বাতিলে চীনা উদ্বেগ

spot_img

ভিডিও

- Advertisement -

সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের প্রতি এসব প্রকল্প নতুনভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি।


তীব্র জ্বালানি সংকটে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উদ্যোগ নিলেও রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের অভিযোগে ৩৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বাতিল হওয়া প্রকল্পগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৩,২৮৭ মেগাওয়াটের বেশি।

এসব প্রকল্পে চীন, সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের বিনিয়োগ ছিল। এর মধ্যে চীনের ৪টি, সিঙ্গাপুরের ৭টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রের একটি করে প্রকল্প ছিল। মোট ছয় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে চীনা বিনিয়োগকারীরা জানান, প্রকল্প বাতিলের সিদ্ধান্তে তাঁরা উদ্বিগ্ন। তাঁদের মতে, শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবার জন্য ইতিবাচক।

সিপিডির পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে। প্রকল্প বাতিল না করে প্রতিটি প্রস্তাবের স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ইতোমধ্যে ১৫টি কোম্পানি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন করেছে। এ অবস্থায় এক তরফাভাবে সব প্রকল্প বাতিল বিনিয়োগকারীদের আস্থায় আঘাত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও