শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আদানির বিদ্যুৎ: সাড়ে ৪ হাজার কোটির কর ফাঁকির অনুসন্ধানে দুদক

spot_img

ভিডিও

- Advertisement -

বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে চার হাজার কোটি টাকার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক।


এতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৯ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


আক্তার হোসেন বলেন, সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস (চুক্তির সময় বিদ্যুৎ ও জ্বালানি সচিব ছিলেন) এনবিআরকে পাস কাটিয়ে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি করে সরকারের সাড়ে ৪ হাজার কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হলে বিস্তারিত বলা জানা যাবে বলে উল্লেখ করেন দুদকের মহাপরিচালক।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও