শনিবার, এপ্রিল ১১, ২০২৬

আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

spot_img

ভিডিও

- Advertisement -

আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আরব গ্রোথ গ্রুপ (এজিজি)-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টার। রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত বে অব বেঙ্গলস বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬ উপলক্ষে এই যৌথ বিজনেস সেন্টারের উদ্বোধন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে আরব বিশ্ব—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও মিশর—সহ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের উদ্যোক্তা, এসএমই ও বিনিয়োগকারীদের মধ্যে একটি কার্যকর, টেকসই ও প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক সংযোগ স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। জয়েন্ট বিজনেস সেন্টারটি দ্বিপাক্ষিক বিনিয়োগ, বাণিজ্য সহযোগিতা, স্টার্টআপ উন্নয়ন, এসএমই সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজতর করতে কাজ করবে। একই সঙ্গে এটি নীতিগত পরামর্শ, বাজার গবেষণা, বিজনেস ম্যাচমেকিং, ইনকিউবেশন ও অ্যাক্সিলারেশন সেবা প্রদান করবে।

আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের অধীনে আরব গ্রোথ গ্রুপ-এর একাধিক স্বনামধন্য পোর্টফোলিও প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিয়াসা ইনকিউবেটর অ্যান্ড অ্যাক্সিলারেটর সেন্টার, ফার্মমেশ বাংলাদেশ, ডকভার গ্লোবাল, দিগন্ত ইন্টারনাল অডিট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম, বাংলাদেশ ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্স, জোভো ভেঞ্চার ল্যাব, ইন্টারন্যাশনাল এসএমই সার্ভিস প্রোভাইডার এবং ওয়াসল,সহ অন্যান্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কৃষি, ফিনটেক, রিয়েল এস্টেট, হসপিটালিটি, অডিট ও ইঞ্জিনিয়ারিং, এক্সপো ও কনফারেন্স ম্যানেজমেন্ট, এসএমই সাপোর্ট এবং আন্তর্জাতিক ট্রেড ও সাপ্লাই চেইন খাতে সমন্বিত সেবা প্রদান করবে।

আরব গ্রোথ গ্রুপ-এর ভাইস প্রেসিডেন্ট মাহামুদ হাছান বলেন, “আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টার কেবল একটি বিজনেস প্ল্যাটফর্ম নয়; বরং এটি দুই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা, উদ্ভাবন এবং বিনিয়োগ সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার একটি কৌশলগত উদ্যোগ। আমরা বিশ্বাস করি, এই সেন্টার ভবিষ্যতে আরব ও বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একটি নির্ভরযোগ্য গেটওয়ে হিসেবে কাজ করবে।”

তিনি আরও বলেন, ২০২৫ সালে মিয়াসা ইনকিউবেটর অ্যান্ড অ্যাক্সিলারেটর সেন্টার এবং জোভো টিম লিমিটেড-এর একটি পোর্টফোলিও প্রতিষ্ঠান আরব গ্রোথ গ্রুপ-এর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে গ্রুপটির কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে এবং ইতোমধ্যে সৌদি আরব, লেবাননসহ স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকরভাবে কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরব গ্রোথ গ্রুপ (এজিজি)-এর পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর হারুন অর রশিদ, ডিরেক্টর জাহিদুল ইসলাম, মেন্টরসহ আরও একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধি।

এই উদ্যোগটি ফেডারেশন অব ইউরেশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়া, বাংলাদেশ স্টার্টআপ গবেষণা ও উন্নয়ন, প্যাসিফিক–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মহিলা বাণিজ্য ও ব্যবসা পরিষদ, গ্লোবাল স্টার্টআপ কাউন্সিল, এডিএন সেমিকন্ডাক্টর, এবি করপোরেশন, জোভো টিম লিমিটেড, নেটওয়ার্ক ফিনটেক, ডিলপে এশিয়া, ওয়ার্ল্ড এসএমই ইনডেক্স, ফিনটেক অ্যাসেম্বলি অব বাংলাদেশ, মুরাদ আল মাসিয়াহ কোম্পানি, পালাউ–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিয়ামাহ এবং ডিসিআইএফ-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানের সমর্থনে বাস্তবায়িত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে সংযুক্তকরণ এবং আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও