রবিবার, অক্টোবর ১১, ২০২৬

বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী: মির্জা আব্বাস

spot_img

ভিডিও

- Advertisement -

ভারতকে যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে ২০ কোটি লোকের (সোলজার) রক্ত মাড়িয়ে দেশ দখল করতে হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।


মির্জা আব্বাস বলেন, সবাই বলে বাংলাদেশ ছোট গরীব দেশ। কিন্তু আমি মনে করি বাংলাদশে উদার ও অনেক শক্তিশালী দেশ। একটা কথা মনে রাখতে হবে আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলব আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪ সালে হাসিনা পতনে ও আমরা আমাদের ছেলে-মেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে ২০ লোকের রক্ত মাড়িয়ে দেশ দখল করতে হবে।


আওয়ামী লীগ ১৫ বছরে দেশের সব ইতিহাস নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে। একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি।


তিনি বলেন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে।


প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে আমরাসহ কয়েকটি রাজনৈতিক দল এই সরকারকে স্বার্থক করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।


মির্জা আব্বাস বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত। এর আগেও বিদেশি শক্তির মাধ্যমে ২১ আগষ্ট হামলা চালানো হয়েছিল। এর সঙ্গে বিএনপি জড়িত ছিল না।


এছাড়া এ ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়। ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাষ্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।


আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়। কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা ন্যায় বিচার পাব। আমার এমন কোনো বছর নাই, যে বছর জেলে যাই নাই। মানুষ বলতো ভাই আপনার ঠিকানা কোথায় আমি বলতাম কোর্ট বা জেল। সেখানে আমাকে গেলে পাবেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও