শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

এখনো কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়

spot_img

ভিডিও

- Advertisement -

‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত হওয়া ৬টি বগি উদ্ধার করা হয়েছে। তবে এখনও ট্রেনের শিডিউলে বিপর্যয় অব্যাহত রয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


কমলাপুর রেলস্টেশনে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত দেখা যায়, বেশিরভাগ ট্রেনই কমলাপুর থেকে ছেড়ে যায়নি। এই শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তারা জানান, ট্রেনের তথ্য অনলাইনে দেওয়া হলে ভোগান্তি কিছুটা কমানো সম্ভব হতো। এছাড়া, টিকিট ফেরত দিতে ইচ্ছুক যাত্রীদের টাকা ফেরতের দাবি উঠেছে। এদিকে, ধুমকেতু এক্সপ্রেসের নতুন সময় সকাল সাড়ে ৬টার পরিবর্তে বেলা সাড়ে ১১টা নির্ধারণ করা হয়েছে।


কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসও নির্ধারিত সময় অনুযায়ী প্লাটফর্মে আসেনি। পারাবত এক্সপ্রেসও সাড়ে ছয়টার পরিবর্তে ১১টা ৫০ মিনিটে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের নতুন সময় ১১টা ৫৫ মিনিট নির্ধারিত হয়েছে যদিও এটি ৭টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও