রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। অটোমেটিক সিগন্যাল অপারেশন কার্যকর হওয়ার পর শনিবার দুপুর থেকে শিডিউল বিপর্যয় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি, তিস্তা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে কিছু ট্রেন সময়মতো আসতে পারেনি। ফলে সেগুলো ২০ থেকে ৩০ মিনিট দেরিতে রওনা হয়েছে।
গত দুই দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি অনেকটাই হ্রাস পেয়েছে। সময়মতো ট্রেন ছাড়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে শুরু হয় ট্রেনের শিডিউল বিপর্যয়। যা টানা কয়েকদিন ধরেই অব্যাহত ছিলো। তবে এখন অনেকটাই কমে এসেছে।



