মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

কমছে ডিজেল অকটেন ও পেট্রোলের দাম

spot_img

ভিডিও

- Advertisement -

সারাদেশে কমেছে জ্বালানি তেল ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা করে কমেছে।

শনিবার (৩১ আগস্ট) মধ্যরাত (রাত ১২টার পর) থেকে নতুন দর কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় জ্বালানি মন্ত্রণালয় ও পাওয়ার প্লান্টটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও