বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

কিশোরগঞ্জে মসজিদে দান করা ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

spot_img

ভিডিও

- Advertisement -

দুই হালি ডিমের দাম কত হতে পারে—সাধারণত বাজারে তা ৮০ থেকে ১০০ টাকার মধ্যে হয়। কিন্তু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে এই সাধারণ ধারণাকে উল্টে দুই হালি ডিম ২০০০ টাকায় বিক্রি হয়েছে।

যেখানে সাধারণ বাজারমূল্যে ২০০ টাকায় দুই হালি ডিম কিনলেও লোকসান মনে হয়, সেখানে এই ঘটনাটি আশ্চর্যজনক ও নজরকাড়া।

স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই বাসিন্দা। এশার নামাজের পরে মসজিদ কমিটি সেই ডিম নিলামে তোলে।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া শুরুতেই এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এ সময় আগ্রহী মুসল্লিদের মধ্যে ডিম কিনতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দফার নিলামে ১০০০ টাকায় বাকি এক হালি ডিম কিনে নেন স্থানীয় বাদল মিয়া।

প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দেন। মুসল্লিদের মধ্যে তখন আবারও প্রতিযোগিতা শুরু হয়। শেষে স্থানীয় এক বাসিন্দা ৭০০ টাকায় সেই ডিম কিনেন।

সর্বোচ্চ দামে কেনা ডিমের ক্রেতা বাদল মিয়া বলেন, ‘মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি।’

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ‘ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত পাওয়া যায়।’

তিনি বলেন, ‘নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে।’

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও