শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ক্যামেরার পিছনের যাদুকরেরাঃ সিনেমাটোগ্রাফী

spot_img

ভিডিও

- Advertisement -

একটি ফিকশন, হোক সেটা বিজ্ঞাপন, নাটক বা সিনেমা অথবা ওটিটি কনটেন্ট সেখানে গল্পকার যেভাবে গল্পটা লেখে বা নির্মাতা যেভাবে দৃশ্যগুলো কল্পনা করে সেটা স্ক্রিনে সাবলীলভাবে উঠে আসে যার হাত ধরে তিনি হলেন সিনেমাটোগ্রাফার। একটা সময় নায়ক-নায়িকা থেকে বড়জোর নির্মাতা পর্যন্ত একজন দর্শকের কাছে পরিচিতি থাকলেও এই আওময়ে এসে সিনেমাটোগ্রাফাররাও বেশ পরিচিতি এবং জনপ্রিয়তা পাচ্ছেন যা প্রশংসার দাবিদার। সময়ের তিন ব্যস্ত এবং জনপ্রিয় সিনেমাটোগ্রাফারদের নিয়েই এই বিশেষ ফিচার। 

 

বিদ্রোহী দীপন 

 

এই সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় সিনেমাটোগ্রাফার হিসেবে ধারাবাহিক ভাবে কাজ করছেন বিদ্রোহী দীপন। ২০১১ সাল থেকে সিনেমাটোগ্রাফার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন্নেই গুণী মানুষটি। তিনি ডিজিটাল একাডেমি – দ্য ফিল্ম স্কুল, মুম্বাই থেকে সিনেমাটোগ্রাফীর উপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করে এসেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে এই অংগনে কাজ শুরু করেন দীপন। তবে এখন ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, টিভি বিজ্ঞাপন, টিভি ফিকশন, ডকুমেন্টারি, অনলাইন প্রচারমূলক এবং মিউজিক ভিডিওতে কাজ করছেন সফলতার সাথে। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক নান্দনিক কাজ উপহার দিয়ে যাচ্ছেন এই মেধাবী তরুন। আরারাত, আমি কি তুমি, দ্য সাইলেন্স, রেডরাম, চিরকাল আজ, রেহনুমা এর মতো জনপ্রিয় কনটেন্টে তার ক্যামেরার মুন্সিয়ানা আমাদের গল্প এবং চরিত্রগুলোর সাথে রিলেট করতে সাহায্য করেছে। একটা গল্প বা চিত্রনাট্য নিজের দুরদৃষ্টি দিয়ে ক্যামেরায় সাবলীল এবং বিশ্বাসযোগ্য ভাবে ধারণ করার যে মুন্সিয়ানায় ভর করে দীপন কাজ করে যাচ্ছেন তা এককথায় অতুলনীয়। সামনের দিনে বড় পর্দায় এই গুণী সিনেমাটোগ্রাফার নিজের ম্যাজিক নিয়ে হাজির হবেন এটাই কাম্য….. 

 

কামরুল হাসান খসরু 

 

আমাদের বিনোদন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তের অন্যতম নান্দনিক এক সিনেমাটোগ্রাফার কামরুল হাসান খসরু। তার ফ্রেমিং বা যেকোনো দৃশ্যকে নান্দনিক ভাবে পর্দায় তুলে ধরার দক্ষতা মন্ত্রমুগ্ধ করেছে আমাদের বারবার। মনপুরা, স্বপ্নজাল, দেবী বা হাওয়া এই সিনেমাগুকো যারাই দেখেছেন তারা যে প্রেক্ষাগৃহে বসে শুধু মুগ্ধ হয়েছেন তা নয়, বরং প্রতিটি সিনেই অবাক বিস্ময়ে স্ক্রিনে আটকে গেছেন। খসরুর ক্যামেরার কাজের মান নিয়ে যেমন আমাদের কোনো সন্দেহ নাই তেমনি এটাও সত্য যে, এতোগুলো ব্যাক টু ব্যাক নান্দনিক সিনেমা উপহার দেয়া কামরুল হাসান খসরু এখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি এটা নিয়ে তীব্র হতাশা এবং আক্ষেপও আছে সবার মাঝে। যদিও দিনশেষে দর্শকদের ভালোবাসা বা হৃদয়ে জায়গা করে নেয়াটা একজন শিল্পীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তবুও এতো ভালো এবং ব্যতিক্রমী সিনেমা উপহার দেয়া মানুষটির এই অপ্রাপ্তি সাধারণ দর্শক হিসেবে আমাদেরকেও ভাবায়…..!! 

 

সুমন সরকার 

 

জেনেটিক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও সুমন সরকার পেশা হিসেবে বেছে নিয়েছেন সিনেমাটোগ্রাফি৷ বিনোদন ইন্ডাস্ট্রিতে ব্যতিক্রমী এবং মানসম্মত কিছু উপহার দেবার ইচ্ছা থেকেই এই মাধ্যমে জড়িয়ে যাওয়া এই মেধাবী তরুন অল্প সময়ের মাঝেই দর্শকদের কাছে নিজের দক্ষতা দিয়ে ভিন্নধর্মী একটি আস্থার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাল মোরগের ঝুঁটি, ন’ ডরাই, দামাল এবং সুড়ঙ্গ এর মতো ভিন্ন ভিন্ন ঘরানার চ্যালেঞ্জিং সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে নিজের জাত চিনিয়েছেন এই তরুন। স্বীকৃতি হিসেবে এরই মাঝে পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজ্ঞাপনের পাশাপাশি ওটিটিতেও নিজের ছাপ রেখে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত। একের পর এক নান্দনিক কাজে তার যুক্ত হওয়া প্রযোজক বা পরিচালক তো বটেই দর্শকদের কাছে আলাদা একটা স্বস্থির বিষয়। সুমন সরকারের ফ্রেমিং, সিন ক্যাপচারিং ক্যাপাবিলিটির কারনে তাকে অনেকেই ক্যামেরার পেছনের ম্যাজিশিয়ান হিসেবে আখ্যায়িত করে থাকেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও