রবিবার, মার্চ ১৫, ২০২৬

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, একাধিক স্থাপনা সিলগালা

spot_img

ভিডিও

- Advertisement -

রাজধানীর গুলশান এলাকায় অবৈধ অ-আবাসিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এই মোবাইল কোর্টে চারটি ভবনে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

অভিযানে আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম, অবৈধ দোকান, নিরাপত্তাহীন গ্যাস সিলিন্ডার ব্যবহারসহ একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের কারণে কয়েকটি স্থাপনা সিলগালা এবং মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানের উল্লেখযোগ্য কার্যক্রম
গুলশান তাজউদ্দীন পার্ক: শর্ত ভঙ্গ করে ইয়ুথ ক্লাব ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভবনটি সিলগালা করা হয়।

গুলশান পিংকসিটি শপিং মল: বেজমেন্টে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। মালিক পক্ষের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

গুলশান ৯৮ নং রোড: নির্মাণাধীন এক রেস্টুরেন্টে অবৈধ কার্যক্রম প্রমাণিত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ডেসকোর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ‘Green and Papers’ নামের একটি অবৈধ রেস্টুরেন্ট সিলগালা করা হয়।

গুলশান ৯৭ নং রোড: আবাসিক ভবনে বিপজ্জনকভাবে আটটি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেস্টুরেন্ট পরিচালনার অভিযোগে রেস্টুরেন্টটি বন্ধ করে সিলিন্ডারগুলো অপসারণ করা হয়।

বাড্ডা পুনর্বাসন এলাকা: রাস্তা দখল করে নির্মিত দুইটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ‘ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে রাজউকের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ অ-আবাসিক ব্যবহারের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে আমরা কঠোর অবস্থানে নিচ্ছি।’

তিনি আরও জানান, চারটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অ-আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার বন্ধে ভবন মালিকদের ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন—রাজউক জোন-৪/২-এর সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও