সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ঘণ্টাব্যাপী ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৩

spot_img

ভিডিও

- Advertisement -

গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে ১৩ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জের দিরাইয় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।


এতে গুলিবিদ্ধ হন, মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জাবেদ চৌধুরী (৩২) ও মুরশেদ চৌধুরীকে (৪২) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে আসছে। একে অপরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।


মঙ্গলবার সকালে দিরাই থানা পুলিশ আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে যায়। মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে ফেরার পর উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৩০ জন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।


দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমি শুনেছি ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও