বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

জামানাত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে তারা সংখ্যানুপাতিক নির্বাচন চায়:সালাহউদ্দিন

spot_img

ভিডিও

- Advertisement -

নির্বাচনে অংশ নিলে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তারাই এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়। তারা বলছে—বিএনপি শুধু নির্বাচন, নির্বাচন করে। অথচ নিজেরা মুখে নির্বাচন বর্জনের কথা বললেও, নির্বাচনের বিকল্প ফর্মুলা নিয়ে বসে পড়েছে।”

ছাত্র সংগঠনের একটি দলকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, “তারা বারবার বলছে, নির্বাচন করব না। মৌলিক সংস্কার না হলে, বর্তমান নির্বাচন কমিশন থাকলে নির্বাচনে যাবে না। কিন্তু কীভাবে তারা নির্বাচনে যাবে, তা বললে তো পরামর্শ দেওয়া যেত।”

এ সময় ‘চেতনার রাজনীতি’ নিয়েও কটাক্ষ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, “চেতনার কথা শেখ মুজিব আর শেখ হাসিনা বলত। এখন আপনারা চেতনার কথা বলেন, চেতনা বিক্রি করেন। মনে রাখবেন, জুলাইয়ের ইতিহাসে বিএনপির নেতাকর্মীদের অবদানও কম নয়। সেটা ভুলে গেলে চলবে না।”

সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “তারা উচ্চকক্ষ-নিম্নকক্ষে আনুপাতিক ভোট চায়। অথচ এই দলে রয়েছে সেই চরদের দল, যারা একসময় হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস দিত। তারাও এখন নির্বাচন সংস্কারের কথা বলে।”

আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কিছু দলকে ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, “এরা সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, সন্ধ্যায় খেয়েদেয়ে চলে যায়। আসলে এসবই ভোটারবিহীন ক্ষমতা দীর্ঘায়নের নতুন ছক।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কারের নামে টালবাহানা করে যারা ক্ষমতা চায়, তাদের স্বপ্ন দুঃস্বপ্নেই রয়ে যাবে। গণতন্ত্র ফেরাতে প্রয়োজন হলে আবারও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও