বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

টঙ্গীতে আরিফুল তুষারের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারকে হুমকির অভিযোগ…

spot_img

ভিডিও

- Advertisement -

গাজীপুর জেলার টঙ্গী থানার পাগাড় গ্রামে ওয়েন্ডি গমেজের মা মিলন গমেজকে হুমকির জেরে একই এলাকার আরিফুল বারি তুষারের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রবিবার, ১২ই ডিসেম্বর ওয়েন্ডি গমেজের মা মিলন গমেজ টঙ্গী আরিচপুর বাজারের উদ্দেশ্য রওনা দেন বাজার করার জন্য। চলতি পথে তাকে রিক্সা থামিয়ে আরিফুল বারি তুষার নামে এক যুবক বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, মিলন গমেজের মেয়ে ওয়েন্ডি গমেজের সাথে ইতপূর্বে একই প্রতিষ্ঠান পিআরএস অ্যাপেরেলস (PRS Apparels) এ চাকুরী করতেন সেই বালক এবং ঠিক তখন থেকেই তাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করতেন।

বর্তমানে ওয়েন্ডি গমেজ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরও তাকে নানাভাবে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে দেশে আসলে মিথ্যা মামলায় ফাঁসাবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

ডায়রি সূত্রে জানা যায়, ওয়েন্ডি গমেজের বোন আইভি গমেজ কয়েকদিন আগে জার্মানি থেকে দেশে এসেছেন। ফলে এই সংবাদ শুনিয়া তুষার আরও বেপোরোয়া হয়ে উঠেন এবং তিনি ভাবেন যে স্বয়ং ওয়েন্ডি গমেজ নিজে বাংলাদেশে এসেছেন। এটা ভেবেই তুষার ওয়েন্ডি গমেজ সহ ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতিসহ জান-মালের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে আসছে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী তুষার বর্তমানে জামাতের একটি রাজনৈতিক দলের সাথে জড়িত এবং এটা ব্যবহার করেই তিনি প্রভাব বিস্তার করছেন।

এদিকে তুষারের বিরুদ্ধে থানায় একটি জেনারেল ডাইরি (GD BQ78Z2) করা হয়েছে। যা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও