নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর সেমিফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামলো বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টায় শারজাহ স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়, যা সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১-এ।
বাংলাদেশের নারী দল বোলিংয়ে তাদের প্রতিভা দেখালেও ব্যাটিং ঘাটতির কারণে বেশ ভুগছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো বোলিংয়ের মাধ্যমে জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণে দলটি একশ’ রান করতে ব্যর্থ হয়। আজকের ম্যাচটি জিতলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে।
বাংলাদেশের একাদশ
দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নেহার, রিতু মনি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।



