মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি

spot_img

ভিডিও

- Advertisement -

উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু না হলে ১ জানুয়ারি থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা। নাটোরের নলডাঙ্গায় বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।


মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন, দীর্ঘ এক বছর ধরে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই ট্রেনটির বন্ধ থাকার কারণে নাটোর থেকে ঢাকায় যাওয়ার খরচ বহন করতে গিয়ে নিম্ন আয়ের মানুষদের জন্য তা আর্থিকভাবে অসম্ভব হয়ে পড়েছে। ট্রেনটি বন্ধ হওয়ার পর সিএনজি কিংবা বাসে যাতায়াতের খরচ অনেক বেশি হয়ে গেছে। যা তাদের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না।


মানববন্ধনে বক্তারা রেলওয়ের মহাপরিচালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে বলেন, আগামী ১ জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে, তারা উত্তরের সকল রেল যোগাযোগ বন্ধ করে দিবেন। তারা আরো বলেন, উত্তরা ট্রেনটির বন্ধ থাকার কারণে নাটোর থেকে ঢাকায় যাওয়ার জন্য যেখানে পূর্বে ৩০ টাকার ভাড়া ছিল; এখন সেটি বেড়ে ১২০ টাকায় পৌঁছেছে। এটি নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।


উত্তরের মানুষদের জীবনের সহজ ও সাশ্রয়ী যাতায়াতের জন্য ট্রেনটি চালু করার দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় তারা ১ জানুয়ারি থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত রেল যোগাযোগ বন্ধ করে দেবেন।


এ সময় উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন নলডাঙ্গা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি অধ্যাপক জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা বাজার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান, সাবেক সেনা সদস্য মো. মুনছুর রহমান, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সদস্য রাজ্জাক প্রামানিক, ছাত্র নেতা মাহিমুল হকসহ আরো অনেকে।



জানা গেছে, ২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর আগে ট্রেনটি পার্বতীপুর থেকে ভোর ৪টায় ছেড়ে এসে মাধনগর, নলডাঙ্গা, নাটোর, আবদুলপুর জংশন হয়ে রাজশাহী পৌঁছাতো। পরবর্তীতে দুপুর পৌনে ১২টায় রাজশাহী থেকে ফের পার্বতীপুরের উদ্দেশে যাত্রা করতো। এই রুটে চলাচলকারী উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ হওয়ায় উত্তরবঙ্গের বাসিন্দারা এক বছর ধরে নানা ধরনের দুর্ভোগের মধ্যে পড়েছেন।



রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেনটির পুনরায় চালু করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এই মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে স্থানীয়রা তাদের দাবি সরকারের কাছে তুলে ধরতে চাচ্ছেন। যাতে তারা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও

Tribute