মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

spot_img

ভিডিও

- Advertisement -

রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


মঙ্গলবার সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা। অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে ট্রেন শিডিউল। জানা গেছে, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবরোধ করেছেন শ্রমিকরা।

Dhaka



ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে। লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক হবে।

train



রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগির পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন ৷


তিনি আরো জানান, বিক্ষোভরত কর্মচারীদের আশ্বাস দিতে তিনি ও রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ ঘটনাস্থলে যাচ্ছেন ৷ গেটকিপার ও ওয়েম্যানদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করব। আশা করি, খুব দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে পারব ৷

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও

Tribute