সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
এ তীব্র যানজটের কারণে যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে।
যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন এবং অনেকেই নিরুপায় হয়ে গন্তব্যে পৌঁছাতে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছেন। কাঁচপুর হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে, তবে কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা এখনও জানা যায়নি।



