মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

দীর্ঘ প্রেমের পর বিয়ে করছেন নায়িকা শিরিন শিলা

spot_img

ভিডিও

- Advertisement -

ঢালিউডের আলোচিত নায়িকা শিরিন শিলা দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করছেন।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হবে। শিরিন শিলা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


শিরিন শিলা জানিয়েছেন, ভবিষ্যতে বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনা করছেন।


শিলা জানান, আজ থেকে ৬ বছর আগে আজকের দিনে(১০ অক্টোবর) সাজিলের সাথে শিলার পরিচয় হয়। পরিচয়ের ঠিক ৬ বছর পর একই দিনে বিয়ে করছেন তারা। দীর্ঘ এই সময়টায় একে অপরকে চিনেছেন তারা। সাজিল খুব ভালো একজন মানুষ বলে জানান এই নাইকা।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও