মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

পিরোজপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালেই লোডশেডিং, নেতাকর্মীদের ক্ষোভ

spot_img

ভিডিও

- Advertisement -

পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজনের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিট পরই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে আসে। তবে এ সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও