মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

প্রজন্ম লীগ নেতাকে গণধোলাই, অতঃপর…

spot_img

ভিডিও

- Advertisement -

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছুরত আলী (৪৬)কে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।


রোববার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের সুরমা পয়েন্ট এলাকায় ছুরত আলীকে দেখে উত্তেজিত জনতা তাকে গণধোলাই শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।


ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্দা ইছমাইল আলীর ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। যার মধ্যে কোতোয়ালি ও মোগলাবাজার থানায় দায়ের হওয়া একাধিক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও