বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

spot_img

ভিডিও

- Advertisement -

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।  পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাসও রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে আপাতত আজ দেশের সমুদ্রবন্দরের জন্য সতর্ক সংকেত নেই। এটি আজ থেকে ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে। লঘুচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, এই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে চলতি অক্টোবর মাসের শুরুতেই আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিলো।  জানিয়েছিলো, বঙ্গোপসাগরে এই মাসে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এই নামটি দিয়েছে কাতার।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও