মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বন্যায় এখনো ২৫৪ মোবাইল টাওয়ার অচল

spot_img

ভিডিও

- Advertisement -

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। জীবন বাঁচাতে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সবমিলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এ অবস্থায় বন্যাকবলিত ১১ জেলায় এখনো অচল অবস্থায় রয়েছে বিভিন্ন অপারেটরের ২৫৪টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার।

শনিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, শনিবার সকালে ৯টা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে ১৪ হাজার ২৯৭টি টাওয়ার সচল রয়েছে। বাকিগুলো এখনো সচল করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, অচল টাওয়ারের মধ্যে সবচেয়ে বেশি ফেনী জেলায়। এই এলাকায় ৬৫৩টি টাওয়ারের মধ্যে এখনো ৭২টি অচল।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও