সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

বিএনপি কর্মীদের নেতৃত্বে জলমহালের মাছ লুট

spot_img

ভিডিও

- Advertisement -

সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি কর্মীদের নেতৃত্বে এক জলমহালের মাছ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মোগলাবাজারের এসএমপি আওতাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় সরকারি মেদ্দি বিলে এই লুটপাট ঘটে। যেখানে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করা হয়।


পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় জনগণের অভিযোগ, পুলিশ মাছ লুটকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাদের সহায়তা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি কর্মী জামাল আহমদ ও সুহেল মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মাছ শিকার করতে বের হন। তারা সকাল ৬টা থেকে মাছ ধরার জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে লুটপাট শুরু করেন। মোগলাবাজার থানার সূত্রে জানা গেছে, জামাল আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


বিলটি প্রতি বছর জেলা প্রশাসক ইজারা দেন। তবে গত দুই বছর ধরে এটি নিয়ে একটি মামলা আদালতে চলছে। এই পরিস্থিতির মধ্যে স্থানীয় বিএনপি নেতারা বিল থেকে মাছ শিকার করতে থাকেন। স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় মাছ শিকার বন্ধ করতে উদ্যোগী হলেও তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


এদিকে মৎস্যসম্পদ রক্ষার জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি মোগলাবাজার থানা পুলিশ অবৈধ মাছ শিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মৎস্যজীবী দিলিপ জানান, প্রশাসনের কাছে বারবার গিয়েও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। যার ফলে সরকারি সম্পদ প্রকাশ্যে লুট হয়েছে।


জামাল আহমদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। মোগলাবাজার থানার ওসি ফয়সল মাহমুদ জানিয়েছেন, এ বিষয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং লিখিত অভিযোগ না পেলে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারবে না।


সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি কখনও চাঁদাবাজ বা লুটপাটকারীদের সমর্থন দেয় না। যদি বিএনপি কোনও সদস্য এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হবে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও