মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

spot_img

ভিডিও

- Advertisement -

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মীসভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, জাফলং থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সড়ক দুর্ঘটনায় দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও