বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেললে মরে যাব না: সালাউদ্দিন

spot_img

ভিডিও

- Advertisement -

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তকে কেউ দেখছেন সাহসী পদক্ষেপ হিসেবে, আবার কেউ সমালোচনাও করছেন। তবে বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিশ্বকাপ নিয়ে হা-হুতাশ নয়, বরং বর্তমান পরিস্থিতিতে দলের উন্নতিতেই মনোযোগ দিতে চান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপে না খেললেও ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ও প্রতিযোগিতার মধ্যে রাখতে বিসিবি আয়োজন করেছে অদম্য টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,

“বিশ্বকাপ খেলছি না। তবে আমি তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হা-হুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না।”

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা না করে আমার বর্তমান অবস্থায় যেন সবচেয়ে ভালো করতে পারি এবং খেলাটা যেন উন্নতি করতে পারি—সেই চেষ্টাই করছি।”

বিশ্বকাপে না খেলা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার সমালোচনা করে সালাউদ্দিন বলেন, “দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়েই আসলে সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?” তার মতে, অদম্য টি-টোয়েন্টি কাপকে ছোট করে দেখার সুযোগ নেই। “বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।”

আইপিএলে চড়া দামে বিক্রি হওয়ার পর মোস্তাফিজুর রহমানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত পরিস্থিতির অবনতি ঘটে। এরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানের মতো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায়। তবে আইসিসি সেই দাবি না মেনে শেষ মুহূর্তে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এই ঘটনায় মোস্তাফিজুর রহমানের মানসিক প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেন, “প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম—‘তুমি আসলে কী অনুভব করছো?’ সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে।’”

তিনি আরও বলেন, “সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ক্রিকেটারদের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।”

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও