বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ভেঙে যাবে সে গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিলো।অপেক্ষা ছিলো তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ পাওয়ার। রিপোর্ট হাতে পাওয়ার পরই যেনো গুঞ্জন আরো শক্তিশালী হয়, যেকোনো মূহুর্তেই ভাঙতে পারে নির্বাচিত বোর্ড। বিসিবির নির্বাচনের ৬ মাস না যেতেই ( মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত কমিটির রিপোর্ট পড়ে শোনান।
সেখানেই তিনি জানান, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালক পর্ষদ ভেঙে তামিম ইকবালকে সভাপতি করে ১১সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি জানান- সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি,বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও উঠে এসেছে।এককভাবে ১০জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছেন, যা বিসিবির সংবিধান অনুযায়ী এমন সিদ্ধান্ত নিতে পারেন না।
যদিও গেলো কিছুদিন বিসিবির অবস্থার যেনো অবনতিই হচ্ছিলো। একে একে সবার পদত্যাগ, যদিও আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য ছিলো যে, সবাই চলে গেলেও তিনি একটি চেয়ার নিয়ে বসে থাকবেন। চলে যাওয়ার জন্য তিনিই হবে শেষ ব্যাক্তি। সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন বুলবুল,পাইলট সহ বিসিবির কর্মকর্তারা। সেখানে তার কর্মপরিকল্পনা জানানো বুলবুল শেষে বিসিবিতে আসেন তিনি। তবে কয়েক ঘন্টার মধ্যেই যেনো সব শেষ। বোর্ড ভাঙ্গনের খবর শুনেই বিসিবি ছাড়েন তিনি।
গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও ক্রীড়া সংগঠকেরা। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম,কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
জমা দেওয়ার দুইদিনের মাথায়ই যেনো সাজানো বোর্ড থেকে নীরবে বেড়িয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। গঠিত ১১ সদস্যের আ্যডহক কমিটির সভাপতি এখন তামিম। তার সাথে রয়েছেন (১) রাশনা ইমাম, (২) মির্জা ইয়াসির আব্বাস,(৩) সৈয়দ ইব্রাহিম আহমেদ, (৪) ইসরাফিল খসরু,(৫)মিনহাজুল আবেদিন নান্নু (৬)আতহার আলি খান,(৭) তানজীম চৌধুরী, (৮)সালমান ইস্পাহানি (৯)রফিকুল ইসলাম বাবু,(১০)ফাহিম সিনহা।
নতুন বোর্ড আবার নতুন পরিকল্পনা সাজানো জিনিস আবারও নতুন করে গোছানো শেষ হবে কবে সেটাই দেখার অপেক্ষায়। তামিমের এই নতুন যাত্রা কেমন হয় সেটাও দেখতে চাইবে ক্রীড়াপ্রেমীরা।



