বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ হবে শচিন-অ্যান্ডারসনের নামে

spot_img

ভিডিও

- Advertisement -

ইংল্যান্ডে ভারত টেস্ট সিরিজ খেলতে গেলে সেই ট্রফির নাম ছিল ‘পাতৌদি ট্রফি’। এ বার তা বদলে যাচ্ছে। টেস্ট ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ এখন থেকে ‘শচিন-অ্যান্ডারসন’ ট্রফি নামে হবে। 

২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই ট্রফির নাম হতে পারে জেমস অ্যান্ডারসন এবং শচিন টেন্ডুলকারের নামে। দুই দেশের দুই তারকাকে সম্মান জানিয়ে ট্রফির নামকরণ করা হতে পারে বলে জানাচ্ছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম। 

২০০৭ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম হয়েছিল পাতৌদি ট্রফি। দুই দেশের মধ্যে টেস্টের সেটা ছিল ৭৫তম বছর। সেই সময় পাতৌদি পরিবারের দুই ক্রিকেটারকে সম্মান জানানো হয়েছিল। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাতৌদি পরিবারকে চিঠি দিয়ে জানায়, তারা আর পাতৌদি ট্রফিটি ব্যবহার করতে চায় না। পরিবর্তে নতুন ট্রফি নিয়ে আসতে চায়। বিসিসিআইকেও বিষয়টি জানানো হয়। নতুন ট্রফি দু’দেশের দুই সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার এবং জেমস অ্যান্ডারসনের নামে করার প্রস্তাব দেয় ইসিবি। দুই দেশের হয়ে এই দুই ক্রিকেটারই সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন। তাই তাদের নামেই নতুন সিরিজের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের বিরোধিতা করেনি বিসিসিআই।  

একজন ব্যাট হাতে বিশ্ব শাসন করেছেন, অন্যজন বল হাতে হয়ে উঠেছেন টেস্ট ক্রিকেটের পেস বোলিংয়ের সবচেয়ে ধারাবাহিক প্রতীক।

শচিন ব্যাট হাতে ২০০টি টেস্ট ম্যাচ খেলে ১৫ হাজারের বেশি রান করেছেন আর জেমস অ্যান্ডারসন বল হাতে ১৮৮ টেস্ট ম্যাচে বল করে শিকার করেছেন ৭০০ উইকেট। এই দুই কিংবদন্তি দীর্ঘ সময় ধরে ক্রিকেট বিশ্বে একে অপরের যুগসঙ্গী ছিলেন। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব ভাল ভাবে নেননি পাতৌদি পরিবারের স্ত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “যদি ভারতীয় ক্রিকেট বোর্ড পাতৌদির অবদান মনে রাখতে না চায়, তা হলে সেটা তাদের সিদ্ধান্ত।”  

তার পাশে দাঁড়ান ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। উল্লেখ্য ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের   সঙ্গে যুক্ত রয়েছে তার নাম।এই বিষয়ে গাভাস্কার বলেন, “ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেটে পাতৌদিদের অবদানকে অসম্মান করা হচ্ছে। আমি আশা করছি, কোনও ভারতীয় ক্রিকেটার এটা চাইবে না।”

আগামী ১১ জুন ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ২০২৩-২৫ চক্রের ফাইনাল শুরু হচ্ছে। এই ম্যাচ শুরুর আগেই একই মঞ্চে প্রথমবারের মতো ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’ উন্মোচন করা হবে। 

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ট্রফির দুই নামী প্রতিনিধি জেমস অ্যান্ডারসন ও শচিন টেন্ডুলকার উপস্থিত থাকবেন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও