মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

spot_img

ভিডিও

- Advertisement -

প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগের এক নেতা। জয়পুরহাটের ক্ষেতলালের আওয়ামী লীগ নেতা নেতা রেজাউল করিম এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না।


রোববার দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে সড়কে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মুজিব কোট পোড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মামুদপুর ইউপি সদস্য এই রেজাউল করিম।


মুজিব কোট পুড়ানোর সময় তিনি বলেন, এই দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন, কর্মকাণ্ড আর ভালো লাগে না। তাই মুজিব কোট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।


এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গণমাধ্যমকে বলেন, তিনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফলেই আজকের এই দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে। এমন ভবিষ্যৎবাণীও করেন তিনি।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও