শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মুরগির মাংস ও ডিমের বাজারে সিন্ডিকেটের অভিযোগ পোল্ট্রি মালিকদের

spot_img

ভিডিও

- Advertisement -

রমজান ও ঈদকে কেন্দ্র করে দেশের ডিম ও ব্রয়লার মুরগির বাজারে যে অস্থিরতা চলছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন-বিপিএ। করপোরেট সিন্ডিকেটের অভিযোগ তুলে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

বিপিএ’র দাবি, উৎপাদন খরচ বাড়লেও, মুরগির ন্যায্য দাম পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। গত ৭ মাস ধরে উৎপাদন খরচের তুলনায় প্রতি কেজি মুরগিতে ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি ডিমে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে তাদেরকে।

বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ)-এর সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, বর্তমানে হঠাৎ মুরগির দাম বেড়ে গেল। কিন্তু একটি ডিম বিক্রি করতে হচ্ছে ৬ থেকে ৭ টাকার ভেতরে, যেখানে উৎপাদন খরচ ১০ টাকা। আমরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনায় থাকতে চাই না। আমরা ডিম এবং মুরগির উৎপাদন খরচের বিপরীতে ১০ শতাংশ লাভ যুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে বাজার আমরা দেখতে চাই।

এছাড়াও খাবার, বাচ্চা ও ওষুধ বেশি দামে কিনতে হচ্ছে খামারিদের। এতে ঝুঁকিতে পড়ছে প্রায় ৫০ হাজার শিল্প এবং ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান। নীতিমালা থাকা সত্ত্বেও বাচ্চার ক্ষেত্রে কোনো গ্রেডিং অনুসরণ করা হচ্ছে না বলে দাবি করেন বিপিএ নেতারা।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও