মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী দুজনের মধ্যে যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৭০) এবং চাচি ফুলেছা বেগম (৬৫) রয়েছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়ার কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শেখ রুমেল আহমদ সাবেক ইউনিয়ন চেয়ারম্যান। তিনি জেলা যুবলীগের সহ-সভাপতি। তার বাড়ির বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।



