শনিবার, জুলাই ১১, ২০২৬

শাহরুখের জাতীয় পুরস্কার অর্জন, গৌরী-সুহানার আবেগঘন শুভেচ্ছা

spot_img

ভিডিও

- Advertisement -

বলিউডের সুপারস্টার শাহরুখ খান প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৫-এ ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান তিনি। দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় শাহরুখ খান বলেন, “এ জয় শুধু আমার নয়, তাদেরও—যারা দিনের পর দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।” তিনি নিজের এই অর্জন পুরো টিমকে উৎসর্গ করেন।

শাহরুখের এই অর্জনে উচ্ছ্বসিত হয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান স্ত্রী গৌরী খান। রানি মুখার্জি ও করণ জোহরের সঙ্গেও ছবি পোস্ট করে গৌরী লেখেন, “আমার প্রিয় তিনজন আজ বিজয়ী। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে যুক্ত হয়, তখন সত্যিকারের ম্যাজিক ঘটে।”

পরিচালক করণ জোহর ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’ ছবির জন্য ও রানি মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

এদিকে, শাহরুখের মেয়ে সুহানা খান বাবার ছোটবেলার একটি ছবি পোস্ট করে লেখেন, “বেড টাইমের গল্প থেকে জীবনের গল্প—তুমি সেরা গল্পকার। অনেক ভালোবাসি।”

শাহরুখের দীর্ঘদিনের সহকর্মী জুহি চাওলাও এই অর্জনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তুমি সবসময় নিজের সেরাটা দিয়েছো। এ পুরস্কার তোমার প্রাপ্য।”

উল্লেখ্য, ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খান রোমান্স, অ্যাকশন ও ড্রামার দুর্দান্ত সমন্বয় ঘটিয়েছেন, যা বক্স অফিস এবং সমালোচক—উভয়ের প্রশংসা কুড়ায়। অনেক ভক্তের মতে, যদিও পুরস্কার ‘স্বদেশ’-এর জন্য আগে আসা উচিত ছিল, তবে ‘জওয়ান’ও ছিল তার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী উপস্থাপন।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও