রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতা আসছে শিগগিরই

spot_img

ভিডিও

- Advertisement -

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি। হয় তো একটু সময় লাগবে। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আসন্ন বাজেটে মহার্ঘভাতা নিয়ে কী থাকছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘভাতা নিয়ে এখন কিছু বলবো না। আমরা কাজ করছি, দেখছি। এটা নিয়ে এক্টিভলি কনসিডার (সক্রিয়ভাবে বিবেচনা) করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন।

মহার্ঘভাতা হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হওয়ার চ্যান্স মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্ক আউট করে দেখি, কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। অ্যামাউন্ট কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে।

১০-১৫ শতাংশের একটা কথা শুনা যাচ্ছে বিষয়টা কী এ রকম? এমন প্রশ্ন করলে তিনি বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করবো, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন।

মহার্ঘ ভাতার বিষয়ে সরকারি চাকরিজীবীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করবো।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও