শনিবার, জুলাই ১১, ২০২৬

সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপির ৫ নেতা

spot_img

ভিডিও

- Advertisement -

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান তারা।

পদত্যাগ করা পাঁচজন হলেন- এনসিপি ফেনী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু, সদস্য আজিমুল হক, জোনায়েদ হোসেন ও নুরে আজিম।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, আপাতত তারা কোনো দলেই যোগ দিচ্ছেন না এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকবেন।

ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ফেনী জেলা এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক বলেন, পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি, তবে এখনও আনুষ্ঠানিক চিঠি পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও