সোমবার, মে ১৮, ২০২৬

সিলেট সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

spot_img

ভিডিও

- Advertisement -

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে ১২ জন পুরুষ, চার জন নারী ও পাঁচ জন শিশু।


শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।


বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।


এসব তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার। তিনি জানান, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে।


এরই অংশ হিসেবে সকালে সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করে বিজিবি। যাদেরকে পুশ ইন করা হয়েছে, তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও