সোমবার, মে ১৮, ২০২৬

হজ করেও শেষ রক্ষা হলো না, বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

spot_img

ভিডিও

- Advertisement -

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের এক নেতা। শুক্রবার বিকেলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতার নাম কামরুল হক। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৌদি আরব থেকে ফিরতে সিলেট বিমানবন্দর ব্যবহার করছিলেন কামরুল হক। ইমিগ্রেশন চেকের সময় তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে বলে ধরা পড়ে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে থানার কাছে হস্তান্তর করে।

কামরুল হক এক সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ছোট ভাই।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন, আইন প্রয়োগের স্বাভাবিক ধারা এটি; আবার অনেকে বলছেন, এটি হয়তো কোনো রাজনৈতিক দ্বন্দ্বের অংশ। তবে স্থানীয় আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও