শনিবার, এপ্রিল ১১, ২০২৬

হুমকির মুখে ‘ভাইজান’, বুলেটপ্রুফ গাড়ি-বারান্দা আর নিরাপত্তার চাদরে মোড়ানো

spot_img

ভিডিও

- Advertisement -

বলিউডের সুপারস্টার সালমান খান যেন এখন সিনেমার পর্দার চেয়ে বাস্তব জীবনে আরও বেশি থ্রিলারে বন্দি। লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং থেকে একের পর এক হুমকি আসার পর বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। গ্যাংটির প্রতিশোধস্পৃহা এতটাই প্রবল যে সালমানের বাড়ির সামনেই চালানো হয়েছে গুলিবর্ষণ, হুমকি দেওয়া হয়েছে তাঁর ঘনিষ্ঠজনদেরও।

এর আগে প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুও এই চক্রের ষড়যন্ত্রের ফল বলে অনেকের দাবি। তবে বিষ্ণোইদের মূল লক্ষ্য যে স্বয়ং সালমান খান, তা আর গোপন নয়। বিশেষ করে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগ থাকায় বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভ বহুদিনের।

এই হুমকির প্রেক্ষাপটে নিজের নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছেন ‘ভাইজান’। জন্মদিনে নিজের মুম্বাইয়ের বাড়ির বারান্দায় বসিয়েছেন বুলেটপ্রুফ কাচ। আগেই তাঁর একটি বুলেটপ্রুফ গাড়ি ছিল, এবার আরও একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ এসইউভি কিনেছেন তিনি। গাড়িটির দাম প্রায় ৩ কোটি ৪০ লাখ রুপি। গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতি তুলতে সক্ষম, এবং এতে রয়েছে উন্নত মানের সুরক্ষা ব্যবস্থা।

এছাড়া সালমান বর্তমানে ভারতের Y ক্যাটাগরির নিরাপত্তার আওতায় রয়েছেন। সবসময় তার সঙ্গে থাকেন ১১ জন ব্যক্তিগত দেহরক্ষী। তার গাড়ির সঙ্গে সঙ্গেই থাকে আরও দুজন সশস্ত্র কনস্টেবল।

তবে এত নিরাপত্তার বলয়ের মধ্যেও স্বস্তি নেই সালমানের। এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন, এমন ঘেরাটোপের মধ্যে থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না, কিন্তু পরিস্থিতি তাঁকে বাধ্য করেছে।

বলিউডের ‘টাইগার’ এখন সত্যিকার অর্থেই নিরাপত্তা নিয়ে বাঁচতে বাধ্য এক নায়ক, যার বাস্তব জীবন পরিণত হয়েছে উত্তেজনায় ভরপুর এক রুদ্ধশ্বাস কাহিনিতে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও