নম্বর ১৮ বিরাট কোহলির জন্য লাকি, সেই লাক থেকেই কি এবারের শিরোপা উঠতে যাচ্ছে কোহলির হাতে?বিরাট কোহলি, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান, এমনকি অগণিত রেকর্ড যার নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে কী জিতেননি তিনি? অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি টি-২০ বিশ্বকাপ—এমনকি ব্যক্তিগত টুর্নামেন্ট সেরা অ্যাওয়ার্ডও জিতেছেন।
এতো এতো পূর্ণতার মাঝেও যেনো আজব এক অপূর্ণতা—কখনো আইপিএল শিরোপা জেতেননি এই কিংবদন্তি।
এর আগে তিনবার ফাইনালে খেললেও কখনো ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কোহলির।
তবে এবার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। ১৮ কোহলির জন্য স্পেশাল নম্বর। কেননা, ২০০৬ সালের ১৮ ডিসেম্বর বিরাট নিজের পিতাকে হারান। তখন তার বয়স ছিলো ১৮। এবং জাতীয় দলের হয়ে বিরাট সর্বপ্রথম যে জার্সিটা পান, সেটাও ছিলো ১৮ নম্বর।
অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের এবারের আসরটা ১৮তম আসর।
তবে কি ১৮ রঙে ক্যারিয়ারের শেষটা রাঙাবেন মিস্টার ১৮?
১৮ নম্বর জার্সির ভাগ্যেই কি এবারে ট্রফি জিতবেন কোহলি?
- Advertisement -





