বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

৩ বার ‘আলহামদুলিল্লাহ’ বললেন টুকু

spot_img

ভিডিও

- Advertisement -

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।


এ রায়ের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রতিক্রিয়া জানিয়ে তিনবার “আলহামদুলিল্লাহ” বলেন। একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান, যিনি ন্যায় বিচার পাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


এদিকে মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, আসামিদের বিরুদ্ধে স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়ার কোনো বিধান নেই। যা আদালতে তুলে ধরা হয়েছে এবং আদালত সেটি আমলে নিয়ে খালাস দিয়েছেন।


উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং ৩ শতাধিক নেতাকর্মী আহত হন। মামলার বিচারিক আদালত ২০১৮ সালে ১৯ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। তবে হাইকোর্টে এই মামলার আপিলের পর রায়ে খালাস পায় আসামিরা।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও