সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

৫ টাকার বিরোধে ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক

spot_img

ভিডিও

- Advertisement -

হবিগঞ্জের বাহুবলে টমটম অটোরিকশার ৫ টাকা ভাড়া নিয়ে শুরু হওয়া তুচ্ছ বিরোধে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। যা ৪টি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কিছু গুরুতর আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা যায়, সাতপাড়িয়া গ্রামের এক যুবক ও কবিরপুর গ্রামের এক ব্যক্তির মধ্যে টমটম ভাড়া নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। যা পরবর্তীতে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর, সাতপাড়িয়া, ভেড়াখাল ও বহরুয়া গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়।


এ সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।


বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও