শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

বিডিএ/এএইচ

ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে : জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচন আসলেই একটি দেশ (ভারত) ঠিক করে- কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এবার সেই সুযোগ আর নেই। আমাদের তরকারিতে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে। তাই ভারতকে বলব আমাদের তরকারিতে লবণ না...

বিএনপি একা নয়, সবাই একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: তারেক রহমান

বিএনপি একা নয়, সব রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গেছে। সোমবার বিকেলে নীলফামারী...

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানায়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে। প্রেস উইং...

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন, বাদ আরও ১৬৮ জন

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার জারিকৃত প্রজ্ঞাপনে দেখা গেছে, বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন আরও ১৬৮ জন প্রার্থী।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের...

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসাথে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ‌্যও দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। হিসাব তলব করা সাংবা‌দিকরা হ‌লেন, সাংবাদিক...