ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' (পতাকা উত্তোলন) র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এর আগে, শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য নির্দেশ দিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে গিয়েছিল...
ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা লোটার অভিযোগ তোলার পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভের তীব্র সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই আন্দোলন নির্বাচনী সংস্কার কিংবা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নয়; বরং...