ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দুটি এবং মালামাল...
আফগানিস্তানের ক্রিকেট নিয়ে অদ্ভুত এক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। মাঠে খেলা চললেও দেশটির প্রদেশ কান্দাহারের রেডিওতে ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।
কান্দাহারের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে স্টেশনগুলোতে ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান...