রবিবার, অক্টোবর ১১, ২০২৬

WHO থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

spot_img

ভিডিও

- Advertisement -

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ চিঠি প্রেরণ করা হয়।

এর আগে গত ১৫ জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ বিষয়ে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালক বানাতে তিনি (শেখ হাসিনা) ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি জানান, প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

- Advertisement -
spot_img

আলোচিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ভিডিও